
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেন ময়মনসিংহ জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজার রহমান। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেলে জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান সরকারিভাবে নির্মিত গাবরাখালী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, হালুয়াঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহ-সভাপতি আবদুর রশিদ, মোর্শেদ আনোয়ার খোকন, সদস্য বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দফতরের কমকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় প্রদান শেষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও হালুয়াঘাট পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে এক দুস্থ পরিবারকে গাভী প্রদান কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।