1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষক লীগের ভুয়া তালিকা দিয়ে বিভ্রান্তি করায় সংবাদ সম্মেলন বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সাকিবের মর্মান্তিক মৃত্যুর একদিন পর চিকিৎসাধীন থাকা শিক্ষার্থী জুনায়েদেরও মৃত্যু হয়েছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী সাকিবের মৃত্যুর পর গুরতর আহত শিশু শিক্ষার্থী জুনায়েদেরও মৃত্যু হয়েছে।

রোববার সকালের দিকে ঢাকার উত্তরা আর্ক হাসাপাতালে চিকিৎসাধীন (আইসিউতে) থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুনায়েদ (১১) ধানখালী ইউপির পাচজুনিয়া গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় জুনায়েদকে বরিশাল সেবাচিমে প্রেরণ করেন কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। পরে বরিশাল থেকেও তাকে ওই রাতেই ঢাকায় প্রেরণ করা হয়।

উল্লেখ্য, শুক্রবার রাতে কুয়াকাটায় ভ্রমণ শেষে সফরসঙ্গী জুনায়েদকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাকিব। পথিমধ্যে টিয়াখালী ইউনিয়নের সিক্সলেন সংলগ্ন এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মাইলপোষ্টে ধাক্কা লাগলে দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষনা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রোববার ভোরে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, শিশু শিক্ষার্থী জুনায়েদের চিকিৎসাধীন মৃত্যুর খবর শুনেছি। আমরা স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com