1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

দিল্লিতে তাবলিগের ইজতেমায় যাওয়া ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

প্রবাসের ডেস্ক : ভারতের দিল্লির নিজামউদ্দিনে তাবলিগ জামাতের মারকাজ মসজিদে যাওয়া তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত  হয়েছেন। বৃহস্পতিবার হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলার পালওয়াল শহরের প্রধান মেডিকেল কর্মকর্তা ব্রাহাম দিপ সিন্ধুর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

১৫ মার্চ ইজতেমা শেষে ১০ বাংলাদেশিসহ ১২ জন পালওয়ালে যান। সেখানে তারা বিভিন্ন মসজিদে অবস্থান করেন।

দিপ সিন্ধু বলেন, ‘রোহাতকের পোস্ট গ্রাজুয়েট অব মেডিকেলে সায়েন্সে তিন বাংলাদেশির করোনা পরীক্ষার প্যাথলজি রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি সাত জন করোনায় আক্রান্ত হন নি। আজ আমরা অপর দুজনের নমুনা গুরুগ্রামের একটি বেসরকারি পরীক্ষাগারে পাঠিয়েছি। প্রতিবেদন এখনও হাতে আসেনি। পজিটিভ আসা তিন জনের বয়স ৩০ এর কম। তাদের সবাইকে সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।’

তিনি জানান, বাংলাদেশিসহ ওই ১২ জন পালওয়ালের হাথিন এলাকার ছেইনসা, মাথেরপুর, দুরেঞ্চি, মেহলকা ও হুচপুরি গ্রামের বিভিন্ন মসজিদে গিয়েছিলেন। ওই গ্রামগুলোর সব সদস্যকে পরীক্ষার জন্য স্বাস্থ্য কর্মকর্তা ও নার্স পাঠানো হয়েছে। ইতোমধ্যে এসব গ্রামের ৫৬ জনকে সরকারি হাসপাতালে, ৯০ জনকে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে এবং ৩০০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com