
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঘন কুয়াশার কারনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামের এক পর্যটক নিহত হয়েছেন। এসময় ওই মোটরসাইকেলের আরেক আরোহী অনুপ আহত হয়েছেন।
গত রোববার রাত সাড়ে দশটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৩) বরিশাল গৌরনদী থানার বাটাজোড় গ্রামের হানিফ শরীফের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
সূত্র জানায়, বিকেলে বরিশাল থেকে মোটরসাইকেলযোগে সাইফুলসহ চার বন্ধু কুয়াকাটায় ভ্রমনের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে দুর্ঘটনাকবলিত এলাকায় ঘন কুয়াশায় সাইফুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সুরক্ষা পিলারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই আঘাতপ্রাপ্ত হন। পরে তাদের আহতাবস্থায় হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।