1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে স্ত্রীকে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় তিন সন্তানের জননী রেনু আক্তার (২৮) নামের এক গৃহবধুর জবাই করা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের কারেঙ্গাতলী এলাকায় নিজ ঘরের বিছানার উপর হতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রেনু আক্তার একই এলাকার খায়রুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উপজেলার মিস্ত্রীপাড়ার গোলাম মোস্তফা বুলুর স্ত্রী। তবে রেনু আক্তারের বাবার দাবী তার মেয়েকে তার জামাই জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ বুলুকে খুঁজে পায় নাই।
রেনুর ছোট বোন খাদিজা আক্তার মনি বলেন, মঙ্গলবার রাতে চিলাহাটিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আমার বোন ও দুলাভাই বাচ্চাদের নিয়ে তাদের নতুন বাড়িতে যায়। সেখানে রান্না করার কোন ব্যবস্থা না থাকায় দুলাভাইকে ফোন দিয়ে বলি, রাতের খাবার নিয়ে আমি যাচ্ছি আপনাদের ওখানে। দুলাভাই আমাকে বলে, তোমাকে আসতে হতে না, আমিই যাচ্ছি। আমাকে তিনি তাদের নতুন বাড়িতে যেতে দেননি। হয়তো তিনি আমার বোনকে তখন মেরে ফেলেছেন কিংবা মেরে ফেলবেন, তাই আমাকে সেখানে যেতে দেন নাই।
রেনুর বাবা খায়রুল ইসলাম জানান, প্রায় ৯ হতে ১০ বছর আগে সৈয়দপুর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকায় গোলাম মোস্তফা বুলুর সাথে তার মেয়ের সাথে বিয়ে হয়। বুলু রেলওয়ের খালাসি হিসাবে চাকরী করতো। সে অসুস্থ হয়ে যাওয়ায় সৈয়দপুর হতে চিলাহাটিতে নিয়ে আসি।
তিনি বলেন, আমার জামাই আমার মেয়েকে মেরে ফেলে পালিয়ে গেছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রেনুর বাবা দাবী করছে তার জামাই তার মেয়েকে হত্যা করেছে। তার জামাইকে আমরা খুঁজে পাইনি। হত্যা মামলা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com