
হালুয়াঘাট (ময়মনসিনংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের ২ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কৈচাপুর ফকিরপাড়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য আবু ছাইদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন মেম্বার, রহিম উদ্দিন, মোল্লা আলী সাবরী মনির, মতিউর রহমান মতি, জেলা তাতীঁদলের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বিএসসি, যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক নাজমুল হুদা, ইউনিয়ন যুবদল সভাপতি মীর মো. আবু খায়ের, সেচ্ছাসেবক দলের সদস্য শামছু, তুষার, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।