1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষক লীগের ভুয়া তালিকা দিয়ে বিভ্রান্তি করায় সংবাদ সম্মেলন বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় ওয়ার্ড বিভাজন ও নির্বাচন বানচালের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ধানখালী ইউনিয়নে ওয়ার্ড বিভাজন ও আগামী নির্বাচন বানচালের অপচেষ্টার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ব্যানারে গত মঙ্গলবার রাতে স্থানীয় আনন্দ বাজার সংলগ্ন মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল রব মৃধার।

প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন- ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাজাদ পারভেজ টিনু মৃধা, সাধারন সম্পাদক জাকির মৃধা, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি দলিল উদ্দিন মাতুব্বর, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু মৃধা প্রমুখ।

এসময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ২০২৩ সালের মার্চে ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নির্বাচন বানচাল করতে ওই ইউনিয়নের ৭,৮,৯ এবং ২,৪ ও ৬ নং ওয়ার্ডকে বিভাজন করার লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক বরাবরে আবেদন করেছে ইউনিয়ন পরিষদ। গত ২৪ আগস্ট ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার রেজুলেশন করে এ আবদেন করেন। এ আবেদনে উল্লেখ করা হয় ৭,৮,৯ এর কৃষি জমি সহ সকল স্থাপনা এবং ২,৪, ৬ নং ওয়ার্ডের জমি ঘর আংশিক অধিগ্রহন করা হয়। অধিগ্রহণকৃত গ্রামের সকল অধিবাসীকে সরকারী আবাসনে অন্যত্র পুনর্বাসিত করা হয়েছে। এসব ভুল্য তথ্য দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অফিসে আবদেন করায় প্রতিবাদ করে স্থানীয় জনগন। মূলত নির্বাচন স্থগিত করার লক্ষ্যে বর্তমান চেয়ারম্যান ওয়ার্ড বিভাজনের কৌশল অবলম্বন করেছেন বলে জানান বক্তারা।

ধানখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাজাদা পারভেজ টিনু মৃধা জানান, মূলত বর্তমান চেয়ারম্যান ওয়ার্ড বিভাজনের মিথ্যা তথ্য উপস্থাপন করে নির্বাচন স্থগিত করার মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার মিথ্যা পায়তারা করছে। তাইএর প্রতিবাদ করেছে এলাকার সর্বস্তরের মানুষ।

এ বিষয়ে ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার বলেন, নির্বাচন বানচাল করা আমার উদ্দেশ্য নয়। যথাসময়ে নির্বাচন হোক এটা আমিও চাই। তবে জমি অধিগ্রহনে যে সকল ভোটার স্থানান্তরিত হয়েছে তাদের বিষয়ে সঠিক সমাধান হওয়া জরুরি বলে তিনি মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com