1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বছর শেষে রুনা খানের চমকে দেওয়া ছবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার অভিনেত্রী রুনা খান। বছরজুড়ে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেন তিনি। ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরের বছরই ঘর আলো করে জন্ম নেয় কন্যা রাজেশ্বরী। সময়ের সঙ্গে বাড়তে থাকে রুনার ওজন। ৫৬ কেজি থেকে তা গিয়ে দাঁড়ায় ১০৫ কেজিতে। কিন্তু চলতি বছরে শারীরিকভাবে দারুণ পরিবর্তন এনে চমকে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।


২০১১ সালে ওজন কমানের যাত্রা শুরু করেন রুনা খান। কিন্তু এই মিশন মোটেও সহজ ছিল না। কারণ এক পা এগিয়ে দুই পিছিয়ে যাওয়ার মতো ঘটনাই বেশি ঘটেছে

ধানমন্ডির একাধিক জিমে অন্তত ১০ বার ভর্তি হয়েছেন রুনা খান। ভারতীয় কালচারাল সেন্টারে ভর্তি হয়েছেন ৫-৭ বার। উইমেন্স কমপ্লেক্স সুইমিংয়ে কয়েকবার ভর্তি হয়েছেন। অ্যারোবিকসেও ভর্তি হয়েছিলেন রুনা। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়

দীর্ঘ দিন নানাভাবে চেষ্টা করেও ওজন কমাতে ব্যর্থ হন রুনা। ২০১৯ সালে এসে রুনা উপলদ্ধি করতে পারেন নানারকম মানসিক যন্ত্রণার কারণে মূল কাজে ফোকাস করতে পারছেন না তিনি। ততদিনে তার ওজন বেড়ে হয়েছে ১০৫ কেজি। তারপর টক্সিক মানুষের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। যাদের তথাকথিত বন্ধু ভাবতেন, তাদের কাছ থেকে বেরিয়ে আসেন এই অভিনেত্রী

এতবার ব্যর্থ হয়েও ওজন কমানোর জন্য কাউকে অনুপ্রেরণা হিসেবে মনে করেননি রুনা খান। নিজের জন্যই নিজে কাজটি করেন। এক বছরের পরিশ্রমে রুনা ৩৯ কেজি ওজন কমাতে সমর্থ হন

এই এক বছরে প্রতিদিনের খাবার তালিকায় রেখেছিলেন— সকালে দুটি ডিম; এরপর যেকোনো ফল খেতেন। তারপর ব্ল্যাক কফি খেয়ে এক ঘণ্টা হাঁটাহাঁটি করতেন তিনি

ওজন কমাতে রুনা খান প্রতিদিন দুপুরে এক কাপ ভাত, সঙ্গে এক বাটি সবজি, বড় এক টুকরা মাংস অথবা মাছ খেয়েছেন তিনি

আর প্রতিদিন রাতে খেতেন বড় এক বাটি সবজি, এক টুকরা মাছ বা মুরগির মাংস ও এক গ্লাস দুধ

চলতি বছরের শেষের দিকে নতুন লুকে একাধিক ফটোশুট করান রুনা খান। যা প্রকাশ্যে আসার পর চমকে যায় তার ভক্তরা। তার এই পরিবর্তন নিয়ে আলোচনাও কম হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com