1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বোরো ধানের জাত-১০, বিনাধান-২৪ ও বিনাধান-২৫ এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের বাঘবেড় টাকিমারী গ্রামে পৃথকভাবে বিনা উদ্ভাবিত তিনটি বোরো ধানের দুই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ ফসল কর্তন ও মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মওদুদ আহমেদ। এসময় বিনা নালিতাবাড়ী উপ-কেন্দ্রের খামার ব্যবস্থাপক কৃষিবিদ শফিকুজ্জামান, কৃষক সাইফুল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে জানানো হয়, বিনা উদ্ভাবিত বোরো ধানের জাতসমূহ স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল। ১৪০ দিনে এ ধানের প্রতি একরে ফলন হয় ৬৫-৭০ মণ। বক্তারা আরও বলেন, কম সেচ এবং কম সার ব্যবহারে বিনা বোরা ধানের আবাদ করা যায় বলে এ ধান উৎপাদনে খরচও কম হয়। এছাড়াও বিনাধান-২৫ চিকন ও সুস্বাদু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com