1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অভিনেত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মে, ২০২৪
বিনোদন ডেস্ক : গত রবিবার (১২ মে) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিক ‘ত্রিনয়নী’তে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে ছিলেন তিনিও। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে।

শুক্রবার (১৮ মে) তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে উঠে আসছে আত্মহত্যা করেছেন পবিত্রার স্বামী চন্দ্রকান্ত।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, চন্দ্রকান্তের বাবার বয়ান রেকর্ড করেছেন পুলিশ। সেখানেই তিনি জানিয়েছেন, বিগত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত।

1
স্ত্রী পবিত্রার সঙ্গে চন্দ্রকান্ত

জানা যাচ্ছে, পবিত্রার মৃত্যুতে গভীরভাবে শোকস্তব্ধ ছিলেন চন্দ্রকান্ত। এই মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। পবিত্রার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে হৃদয় বিদারক একটি পোস্টও শেয়ার করেছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে পবিত্রার উদ্দেশ্যেই লেখা চন্দ্রকান্তের শেষ পোস্ট। পবিত্রার মৃত্যুর পরই ছিল তার জন্মদিন। ওই দিন স্ত্রীর সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চন্দ্রকান্ত।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘জাস্ট দুদিন অপেক্ষা করো।’ দুই দিনের অপেক্ষা কথাটার মধ্যেই এমন রহস্য লুকিয়ে থাকবে তা হয়তো ধারনা করেনি কেউ! চন্দ্রকান্তের মৃত্যুর তদন্ত করছে পুলিশ।

‘ত্রিনয়নী’ ধারাবাহিকে একসঙ্গেই কাজ করছিলেন পবিত্রা ও চন্দ্রকান্ত। দর্শকমহলে খুবই জনপ্রিয় হয়েছিল এই জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com