1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

হেলিকপ্টার দুর্ঘটনা: জীবিত উদ্ধারের আশা কমছে রাইসির

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের কী হয়েছে তা জানতে দেশটির সবাই উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। দুর্ঘটনার পর  কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

রোববার ইস্টার আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। তাকে বহনকারী হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে। ৪০টি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলটি চিহ্নিত করতে ড্রোন পাঠানো হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে গাড়ি নিয়ে প্রবেশ করতে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। এছাড়া বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে দৃশ্যমান পরিস্থিতি ভালো নয়।

বিশ্লেষক আবাস আসলানি আল-জাজিরাকে বলেন, ‘কেউ জানে না ঠিক কী ঘটেছে এবং প্রেসিডেন্ট ও অন্যান্য স্থানীয় কর্মকর্তারা কেমন আছেন তাও জানা যাচ্ছে না। কারণ পরিস্থিতি বেশ জটিল।’

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আসলানি বলেন, ‘যত সময় যাচ্ছে, আশা কমছে কারণ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এবং অন্ধকার হয়ে আসছে। এখানে তেহরানে (ইরানের রাজধানী) যা অনুভূত হচ্ছে তা বেশিরভাগই অনিশ্চয়তার অনুভূতি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com