1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষক লীগের ভুয়া তালিকা দিয়ে বিভ্রান্তি করায় সংবাদ সম্মেলন বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বান্দরবানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বান্দরবান : বান্দরবানে থানচি সড়কে কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় জয় রাজ দাশ (২২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে থানচি বিদ্যামনি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনিট্টগ্রামের রাঙ্গুনিয়া মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে এবং বিডি চুইডিস পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল শাখার ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. মনির জানান, থানচি চেকপোস্ট এলাকা থেকে আটটি মটরবাইক নিয়ে বড়াতে যান। উঁচু-নিচু পাহড়ি পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌছলে গাছ বোঝাই ট্রাকের (চট্ট মেট্রো ট -১১-০৭৩০) সঙ্গে ধাক্কা লাগে পড়ে গেলে ট্রাকটি জয় রাজের উপর দিয়ে চলে যায়। এতে বুক ও পেট চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার দিদারুল আলম জানান, হাসপাতালে পৌঁছার আগে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।

বান্দরবান সদর থানার এএসআই কারিমুজ্জামান জানান, লাশটি বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত ও আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহটি হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com