1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষক লীগের ভুয়া তালিকা দিয়ে বিভ্রান্তি করায় সংবাদ সম্মেলন বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পাবনায় যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

পাবনা: পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অস্ত্রাঘাতে যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরদিকে, ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে নিহত যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের জাকিরুল সরদার (৪০), জাহিদুল সরদার (৩৬), আইনুল হক (৬৫) ও কাওসার হোসেন ওরফে সারোয়ার (২৮)।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল শুক্রবার রাতে নিহত যুবলীগ নেতার ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।’

এদিকে, শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় মরদেহ নিয়ে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের আয়নাল হক ও আনিসুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল দুপুরে বিরোধপূর্ণ সেই জমি নিজের দাবি করে আনিসুর রহমান সীমানা প্রাচীর দেওয়ার সময় আয়নাল হক গংয়েরা তাদের ওপর হামলা চালায়। এতে আনিসসহ কমপক্ষে ছয় জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আনিসকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com