1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাজ-পরীর সংসারে আগুনের নেপথ্যে

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : পরীমণি-রাজ দম্পতির সংসারে ভাঙনের সুর। গতকাল রাত থেকেই এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এদিকে পরী নিজেই জানিয়ে দিয়েছেন তাদের আর একসঙ্গে থাকা সম্ভব নয়। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিবেন। এখন তারা আলাদা থাকছেন। পরী-রাজের সংসার কোন দিকে যাচ্ছে? এ নিয়ে অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তকুল।

এদিকে রাজের বাবা বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন। রাজ-পরীর দাম্পত্য কলহের কারণ জানিয়ে রাজের বাবা মুসলিম মিয়া বলেন, শুটিং শেষ করে বাসায় ফিরতে রাজের কিছুটা দেরি হয়। এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে সামান্য ঝগড়া হয়। পরী অভিমান করে থাকলেও তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভবনা নেই। আমরা সবাই একসঙ্গে আছি। আশাকরি তাদের দুজনের সম্পর্ক সুন্দর থাকবে।’

এ দিকে পরীমণির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘পরীমনি বিয়ের পরে অনেক চেঞ্জ হয়েছেন। তিনি তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক পরিবর্তন হয়েছেন। অন্যদিকে রাজ এখনও অনিয়মতান্ত্রিক, যে কারণে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই সামাল দেয়ার চেষ্টা করছিলেন পরী কিন্তু পারছিলেন না বলেই এই জটিলতা।’

‘পরীও চান না সংসার ভেঙে যাক। হয়তো রাগ কমে গেলে আবার ঠিক হয়ে যাবে।’ বলেন তিনি।

পরীমণি গতকাল মধ্যরাতে ফেসবুক পেইজে ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম’ লিখে একটি পোস্ট দেন। এই নায়িকার ভাষ্য- কিছুদিন ধরেই তাদের (রাজ-পরী) মধ্যে সমস্যা হচ্ছিল। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে তারা একসঙ্গে থাকার চেষ্টা করেছেন। এখন একসঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। তবে এখনও আমাদের বিচ্ছেদ হয়নি। শিগগিরই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com