1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

দুর্গম এলাকায় বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

সুনামগঞ্জ: নতুন বছরের শুরুতেই প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে মুক্তিযুদ্ধের বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সব শিক্ষার্থী নতুন বই পাবে। হাওর, চর ও পার্বত্য অঞ্চলে বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। যেসব এলাকায় শিক্ষক সংকট আছে এবং থাকার ব্যবস্থা নেই, সেই সমস্যাও দূর করতে পরিকল্পনা হাতে নিয়েছি।

শনিবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকবে না। সারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন যাতায়াত ব্যবস্থায় যুক্ত করেছেন ঠিক তেমনি শিক্ষাও সবার কাছে পৌঁছে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com