1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে উৎসব মূখর পরিবেশে নতুন বছরে বই বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

বান্দরবান: সারাদশে ন্যায় বান্দরবান সদর উপজেলা সহ ৬টি উপজেলায় প্রাক-প্রাথমিকের পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।

১ লা জানুয়ারি (রবিবার) সকালে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডনবক্সো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতেই বই বিতরণ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, জেলায় মোট ৩,৪০,১০৮ সেট প্রাক প্রাথমিক ১ম শ্রেণী হতে তয় শ্রনীর বই বরাদ্দ রয়েছে তবে প্রথম পর্যায়ে ১,৮২,০২৭ সেট বই জেলা সদর সহ ৬টি উপজেলায় ৯৪,০৫৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আগামী একসপ্তাহের মধ্যেই বরাদ্দ কৃত সকল বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম।

এ বছর বান্দরবান সদর উপজেলাসহ ৬টি উপজেলায় ১৭ হাজার ৫৪৫ টি মারমা মাতৃভাষার বই, ৫ হাজার ১৯৫টি ত্রিপুরা মাতৃভাষার বই এবং ১৫১১টি চাকমা ভাষার বই বিতরণ করা হয়।

বিদ্যালয়গুলোতে নতুন বই বিতরনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম বলেন, বছরের প্রথম দিনেই বান্দরবান জেলার ৪৩৫টি বিদ্যালয়ে একযোগে নতুন বই বিতরণ কর্মসূচি চলছে। এছাড়া উপজেলায় বসবাসকারী ১১টি সম্প্রদায়ের মধ্যে চাকমা, মার্মা ও ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝেও পাঠ্যবই বিতরণের পাশাপাশি নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সম্প্রদায়ের মধ্যে বিতরণ চলবে।

বই বিতরণকালে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ.কেএম জাহাঙ্গীর, ডনবক্সো সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সিয়ং ম্রো, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃসফিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ সহ শিক্ষক,অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com