1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে রেকর্ডি রাস্তা বন্ধ, চলাচলের চরম দূর্ভোগ

  • আপডেট টাইম :: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারী ডোমার উপজেলা সোনারায় ইউনিয়ন ডুগডুগি বড়গাছা আর্দশপাড়া ৮নং ওয়ার্ডে রের্কড ভুক্ত রাস্তা বন্ধ হওয়ায় প্রায় পাঁচটি পরিবারে প্রায় ৩০জন মানুষের চলাচলের চরম দূর্ভোগে পোহাতে হচ্ছে। সেই সাথে চরম বিপাকে পড়ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মোঃ একরামুল হকের সাথে একই এলাকার মৃত. আমির উদ্দিনের ছেলে মোঃ মশিউর রহমান ও রবিউল ইসলাম, মৃত. কছিমুদ্দিনের ছেলে মোঃ জয়নুল ইসলাম, মৃত.হাকিমুদ্দিনের ছেলে ময়নুল ইসলামের সাথে পারিবারিক দ্বন্দ্ব থাকার কারনে তারা রেকর্ডের রাস্তাটি তাদের চলাচলের জন্য বন্ধ করে দেয়। তারা বিকল্প রাস্তা দিয়ে চলাচল শুরু করলে সেটিও বন্ধ করে দেয় জমির মালিক মৃত. মাটিয়া মাহমুদের ছেলে মনির উদ্দিন। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে পাঁচটি পরিবারসহ স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের।

মোঃ একরামুল হক বলেন, আমার বয়স ৫১ বছর চলছে। আমার জম্মের আগে এখানে আমার পিতা-মাতা ও নানা-নানী বসবাস করত। আমার পিতা-মাতা নানা-নানীর সাথে আমিও বসবাস করি । সেই সুত্রে আমি এখন জম্ম থেকে বসবাস করি। তাদের সাথে আমার জমি সক্রান্ত সমস্যা থাকার কারনে তারা রেকর্ডের রাস্তাটি বন্ধ করে দেয়। আমরা বিকল্প রাস্তা দিয়ে চলাচল শুরু করলে সেই জমির মালিকও রাস্তাটি বন্ধ করে দেয়। রাস্তা বন্ধ হবার কারনে আমরা খুব সমস্যার মধ্যে ভুগতেছি। মাননীয় প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন আমাদের যেন চলাচলের রাস্তার ব্যবস্থা করে দেন। রাস্তার ব্যবস্থা না হলে আমাদের কে বাপ-দাদার ভিটা ছেড়ে দিতে হবে।
স্কুল পড়ুয়া ছাত্রী ইতি মনি বলেন, আমি ৬ষ্ট শ্রেণিতে পড়ি। আমাকে নিয়মিত স্কুলে যেতে হয়। আমাদের রাস্তা না থাকার কারনে স্কুলে যেতে খুব সমস্যা হয়। আমি নিয়মিত স্কুলে যেতে চাই তাই মাননীয়  প্রধানমন্ত্রী কাছে আবেদন আমাদের জন্য যেন রাস্তার ব্যবস্থা করে দেয়।
জানতে চাইলে সোমবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফিরোজ চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা আছে। উভয় পক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com