1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী): সারাদেশের মত নীলফামারীর ডোমারেও উৎসব মুখর পরিবেশে নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। রবিবার (১ জানুয়ারী) সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
ডোমার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করে, প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়, উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান
শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এসময়  অনুষ্ঠানে বিদ্যালয়ে সহকারী শিক্ষক তানভির ইসলাম তন্ময়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রাশেদ মাহমুদ উজ্জল ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউএনও (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা  শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কানিজ, বিদ্যালয়ের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খাইরুল ইসলাম সুমন বলেন, নতুন বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমি অনেক আনন্দিত। এ ধারা অব্যাহত থাকলে বছরের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে সকাল ৯টা থেকে দিনব্যাপী বিভিন্ন স্কুল ও মাদরাসায় বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসবের মধ্যে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের উৎসবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
উপজেলা শিক্ষা অফিসার জনাব আমির হোসেন জানান, এবার উপজেলার ২০০ স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। তিনি বলেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফুলসেট, তৃতীয় শ্রেণীর কোন শিক্ষার্থী বই পায়নি তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ৩ টি করে বই দেয়া হয়েছে। বাকি বইগুলো এমাসেই পর্যায়ক্রমে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com