
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারী চালিত অটোভ্যানের চাকায় পৃষ্ট হয়ে রাব্বী নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৪ জানুয়ারী) বেলা এগারোটার দিকে উপজেলার কাপাসিয়া গ্রামে স্টিল ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী দু’দিন আগে দাদা জহুর উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। উপজেলার বুরুঙ্গা গ্রামের দিনমজুর রবিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, কাপাসিয়া স্টিল ব্রীজের কাছে জনৈক ময়নাল মিয়ার ভ্যানের চাকায় পিষ্ট হয় শিশু রাব্বী। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।