
ঝিনাইগাতি (শেরপুর) : পৌষ মাসের ঠা-া বাতাস ও কুয়াশা মিলে শীত জেঁকে বসেছে ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকাগুলোতে। হিম হিম ঠা-া আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নি¤œআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ‘ভয়েস অব ঝিনাইগাতী’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন।
গত রোববার (১ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলার যিদনী মডেল স্কুল চত্বরে শীতার্ত ৩০০জন মানুষের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশী ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়।
পৌষ মাসের কনকনে শীতে এই কম্বল পেয়ে দরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষগুলোর চোখে-মুখে খুশির ঝিলিক। দারুণ খুশি হয়েছে তারা। পাশাপাশি শীতসহ নানা দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতি কৃতজ্ঞতা জানান অতিথিরাও। ভবিষ্যতেও দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে এ সংগঠনটি এভাবেই পাশে দাঁড়াবে এমনটিই প্রত্যাশা তাদের।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।
এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য দেন এরশাদ, সোহেল, রুমান প্রমুখ।