1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় রঙিন আলোর ঝলকানিতে উদ্বোধন হলো এমপি মহিব নাইট ফুটবল টুর্নামেন্ট

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে।

গত সোমবার রাতে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রয়েল ব্যাচ ২০০০-এর উদ্যেগে প্রধান অতিথি হিসেবে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সাংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. মহিব্বুর রহমান এমপি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল হাওলাদার, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির প্রমূখ।

এসময় খেলার মাঠে বর্ণাঢ্য ডিসপ্লেতে অংশ নেয় সাংস্কৃতিক সংগঠনের এক ঝাঁক তরুণ-তরুণী। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে রঙিন আতশবাজিতে। অতিথিবৃন্দ দু’দলের খেলোয়াড় বৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। শীত উপেক্ষা করে এ নাইট ফুটবল খেলা দেখতে শত শত দর্শক ভীড় করে খেলার মাঠে।

এ নাইট ফুটবল টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশ বনাম ধানখালী স্পোর্টিং ক্লাব। খেলায় ধানখালী স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে পরাজিত করে নাচনাপাড়া সিকদার সড়ক একাদশকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের অভিজ্ঞ রেফারি মো. জামাল আকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com