1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ডাক্তারের খামখেয়ালিতে রোগীর মৃত্যু: চিকিৎসক, স্টাফ ও নার্সের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আবারো সরকারী হাসপাতালের চিকিৎসক ডা. লেনিনের খামখেয়ালিপনায় রোগীর মৃত্যু হয়েছে। কর্তব্যরত অবস্থায় দায়িত্বে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন ও সিনিয়র স্টাফ নার্স মোসা. আসমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে ভিকটিমের চাচা এ্যাডভোকেট মো. নুরুজ্জামান সিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত পিবিআই, পটুয়াখালীকে আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

স্থানীয় সূত্র, হাসপাতাল ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর ২০২২ নীলগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মো. মাকসুদুর রহমান সিকদারের পুত্র ভিকটিম স্বপন সিকদারকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসার কোন সুব্যবস্থা না করে অনৈতিকভাবে শুধু টাকা উপার্জনের অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তিগত সেন্টার কলাপাড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়। এরপর পরীক্ষার রিপোর্টসহ ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্তরা যথাযথ চিকিৎসা সেবা না দিয়ে দায়িত্ব অবহেলা করে সময় ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে জরুরি বিভাগের একজন নার্স ভিকটিম স্বপন সিকদারকে অক্সিজেন মাস্ক পড়িয়ে দেয়। এতে সে কিছুটা সুস্থ বোধ করছিল। কিন্তু পরক্ষণেই অক্সিজেন মাস্ক খুলে ভর্তির জন্য তাকে দোতলায় পাঠিয়ে দেয়া হয়। এতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পুনরায় মাস্ক পড়িয়ে দেয়ার জন্য অভিযুক্তদের প্রতি ভিকটিম আকুতি-মিনতি করে শুরু করে। কিন্তু অভিযুক্তরা অক্সিজেন মাস্ক তাকে না পড়িয়ে ডিউটি শেষ বলে চলে যায়। এর মধ্যেই স্বপন সিকদার মৃত্যুর কোলে ঢলে পড়ে। অভিযুক্তদের চিকিৎসা অবহেলার কারণে স্বপন সিকদার মারা গেছেন বলে বাদী দাবি করেন।

এ বিষয়ে ডাক্তার জে এইচ খান লেলিন জানান, তিনি ওই রোগীকে যথাযথ চিকিৎসা সেবা দিয়ে পরবর্তীতে সরকারি কাজে হাসপাতালের বাহিরে ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

উল্লেখ্য, অভিযুক্ত চিকিৎসক জে এইচ খান লেলিন ইনজুরি সার্টিফিকেটে অর্থের বিনিময়ে সাধারণ জখমকে গুরুতর এবং গুরুতর জখমকে সাধারণ উল্লেখ করে মেডিকেল সনদ সরবরাহ করেন। এ নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ এবং মামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিস্তর অভিযোগ এবং মামলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com