1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে জ্বীনের বাদশা আটক!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ঈশ্বরগঞ্জে প্রতারণার দায়ে ভুয়া জ্বীনের বাদশাকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে প্রতারককে বাড়ি থেকে গ্রেফতার করে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবিরভুলসোমা গ্রামের সব্দর আলীর পুত্র বাবুল মিয়া (৪৫) ওরফে ল্যাংড়া বাবুল ওরফে জ্বীনের বাদশা বাদীকে ১ কোটি ২০ লক্ষ টাকা ও স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে মোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে বাদী ধোবাউড়া উপজেলার বাগড়া গ্রামের শওকত আলী ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ করলে থানা পুলিশ বুধবার রাতে প্রতারককে বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক তার প্রতারণার কথা স্বীকার করেছে।

তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার এসআই সাদী মোহাম্মদ জানান, বৃহস্পতিবার এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com