1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে ফারুক আহম্মেদ (৩৫) নামে এক ইয়াবা সেবনকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত পাওয়া ফারুক আহম্মেদ ফজর আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফারুক মাদক সেবন ও বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে হাতেনাতে আটক করা হয়। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ফারুক আহম্মেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের ভারপ্রাপ্ত পরিদর্শক এনামুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com