1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটায় মেয়রের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে হুমকির অভিযোগে সমন জারি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদারকে হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে সমন দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান-এর আদালত এ আদেশ জারি করেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, কুয়াকাটা কেরানিপাড়ার চুচিং মং রাখাইন বিজ্ঞ আদালতে গত ৩ মার্চ তার বড় ভাই সুইচিং মং রাখাইনের হত্যা মামলা প্রত্যাহারে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে হুমকি প্রদর্শনের অভিযোগে আদালতে মেয়র আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত সিআইডি পরিদর্শক, পটুয়াখালী, মো. বাহাউদ্দিন ফারুকীকে বিজ্ঞ আদালতে এ বিষয়ে তদন্ত-পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পর প্রতিবেদনে হুমকি প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদারের বিরুদ্ধে এ সমন জারীর আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com