1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় দখল মুক্ত করা হলো একশ একর পেকুয়া বিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পেকুয়া বিলের ১শ একর জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী ওই বিলে অভিযান চালিয়ে এসব জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।

অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফসহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, পেকুয়া বিলে মোট ১৯৬ একর সরকারী জমি রয়েছে। স্থানীয় কতিপয় ব্যক্তি বেশ কিছুদিন যাবত প্রায় ১শ একর জায়গা অবৈধভাবে দখল করে ছোট-বড় ৪০টি পুকুর দিয়ে মাছ চাষ করে আসছিলেন। এতে বিলের সরকারী জায়গা দখল হওয়া ছাড়াও প্রাকৃতিক বিল নষ্ট হয়েছিল। এমতাবস্থায় জেলা প্রশাসনের নির্দেশে অবৈধ দখলদারদের কাছ থেকে ওইসব জমি দখলমুক্ত করা হয়। একইসঙ্গে সরকারী জায়গা চিহ্নিত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর ফলে রাষ্ট্রের সম্পত্তি উদ্ধারের পাশাপাশি এসব পুকুর লিজ দিয়ে প্রতিবছর সরকারের রাজস্ব আদায় হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com