1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটের ৮ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উপজেলার ২ ইউনিয়ন ও পৌরসভায় ৮ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত বুধবার উপজেলার জুগলী ইউনিয়নের গিলাভূই, সদর ইউনিয়নের কালিয়ানিকান্দা ও পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে সকাল থেকে বিকেল পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করেন উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল ।

এ সময় বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন মেম্বার, রহিম উদ্দিন, মোল্লা আলী সাবরী মনির, জেলা তাতীঁদলের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বিএসসি, উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুবদল নেতা মীর মো. আবলু খায়ের, সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য শামছু, তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন আহম্মেদ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান (ফয়সাল), পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, ছাত্রনেতা আল-আমিন শেখ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সালমান ওমর রুবেল বলেন, আমি সবসময় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মিশে তাদের সাথে থাকার চেষ্টা করি। আমি ব্যাক্তিগত ভাবে প্রতিবছর আপনাদের মাঝে শীতবস্ত্র নিয়ে আসি। সবার দোয়া পেলে আমি আজীবন এই সেবামূলক কাজ অব্যাহত রাখবো।
পরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com