1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে এসএসসি ব্যাচ-৮৯ বন্ধুমেলা ও প্রীতিভোজ-২০২৩

  • আপডেট টাইম :: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ‘বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন’ এ শ্লোগান ধারণ করে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ‘মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর উদ্যোগে বন্ধুমেলা ও প্রীতিভোজ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী এ উপলক্ষে মধুটিলা ইকোপার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল- সাংস্কৃতি অনুষ্ঠান, প্রীতিভোজ, মাস্ক ও শীতবস্ত্র বিতরণ, র‌্যাফল ড্র এবং প্রয়াত বন্ধু ও শিক্ষকদের মাগফেরাত কামনা।

এসময় ‘মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর সভাপতি রহুল আমীন, সহ-সভাপতি কৃষিবিদ নূরে আলম, সহ-সভাপতি আব্দুল গফুর আকন্দ, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল আলীম, অর্থ সম্পাদক মুঞ্জুর রশিদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক মোঃ ফারুখ, সদস্য শিখা রাণী চক্রবর্তী, তৌহিদুর রানা, মোকলেদা বেগম, আবদুল বারিক, আবদুল হামিদ, লুৎফর রহমান, রেবেকা সুলতানা বকুল, জেসমিন পারভীন শিরিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বাইরে থেকে ভিডিওকলে বন্ধুমেলায় যুক্ত হন- যুক্তরাষ্ট্র প্রবাসী ড. আব্দুল্লাহেল আমিন, সুইডেন প্রবাসী সাখাওয়াত হোসেন শামীম, ওমান প্রবাসী ফরিদা ইয়াসমিন।

কর্মসূচীতে একাত্মতা পোষণ করে মোবাইল ফোনে অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব।

আর্থিকভাবে অস্বচ্ছল বন্ধুদের পুনর্বাসন করার পাশাপাশি সহপাঠীদের সাথে কার্যকরী যোগাযোগ রাখার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠিত ‘মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-৮৯ ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এ ৯৪ জন বন্ধু সদস্য রয়েছেন। এবার ৪র্থ বারের মতো বন্ধুমেলা সম্পন্ন হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com