1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যানের জুয়া খেলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

  • আপডেট টাইম :: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জুয়ার আসরে ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের টাকা দিয়ে জুয়াড়ীদের সাথে তিন তাস খেলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে স্বজনরা, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিব্রত এবং সুধীজনরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ নিয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য তাকে ডেকে সংশোধনের জন্য বলা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার তার নিজ বাড়িতে প্রতিদিন রাতে জুয়ার আসর বসান এবং তিনি নিজেও টাকা দিয়ে জুয়াড়ীদের সাথে তিন তাস খেলেন। স্থানীয় যুবকসহ পেশাদার জুয়াড়ীরা তার জুয়ার আসরে নিয়মিত জুয়া খেলছেন। মাঝেমধ্যে জুয়ার আসরে চলে মদ ও নারী নিয়ে অসামাজিক কর্মকান্ড। এর ফলে গ্রামীণ জনপদে ছড়িয়ে পড়েছে সামাজিক অবক্ষয়। স্থানীয়রা এ নিয়ে কানাঘুষা করলেও প্রকাশ্যে কিম্বা ভয়ে মুখ খুলতে পারছে না কেউ। জুয়া খেলার এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় নড়েচড়ে বসেন ইউপি চেয়ারম্যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদারের স্ত্রী-ছেলেমেয়ের পড়াশুনার কারণে বরিশালে শহরে অবস্থান করছেন। এ সুযোগে চেয়ারম্যান ফাঁকা বাড়ি পেয়ে মশগুল থাকেন জুয়া খেলাসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে। চম্পাপুর ইউনিয়নে গেলে প্রমাণ মিলবে যে এলাকার উন্নয়ন ও জনসেবার প্রতি তার আদৌ কোন ভ্রুক্ষেপ নেই।

যুবলীগ চম্পাপুর ইউনিয়নের সভাপতি বশির তালুকদার বলেন, চেয়ারম্যানের এভাবে প্রকাশ্যে জুয়া খেলায় ইউনিয়নের নেতা-কর্মীরা বিব্রত। এ নিয়ে আমাদের আর কি বলার আছে। স্থানীয়রা যা বলাবলি করছে, তা ভাষায় প্রকাশ অযোগ্য।

তবে এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের কোন নেতা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

কলাপাড়া নাগরিক উদ্যোগের আহ্বায়ক নাসির তালুকদার বলেন, জুয়া, মদসহ অসামাজিক কর্মকান্ড সমাজকে সংক্রমিত করে। সমাজের শান্তি -শৃঙ্খলা বজায় থাকার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়।

চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রিন্টু তালুকদার বলেন, এটি আমার ১২ বছর আগের ছবি। যখন আমি ইউপি চেয়ারম্যান হইনি। আমার চাচাতো ভাইয়েরা এই ছবি ফেসবুকে পোস্ট করেছে। আমি কখনও মদ খাই না এবং জুয়া খেলি না। তবে পাখি শিকার ও তাস খেলা পছন্দ করি।

কলাপাড়া ইউএনও শঙ্কর চন্দ্র বৈদ্য বলেন, ফেসবুকে দেখার পর চেয়ারম্যান রিন্টু তালুকদারকে ডেকে সংশোধনের জন্য বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com