1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় বাসের ধাক্কায় ট্রলিচালক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাসের ধাক্কায় ফারুক হোসেন (৩৫) নামে এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইস্কা বাইপাসে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার সূর্য্যদি গ্রামের আব্বাস আলীর পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় দেশ ফিলিং স্টেশন থেকে ট্রলিতে তেল নেয়ার জন্য রাস্তার পাশে দাড়ায় ট্রলি। এসময় জামালপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাদি এন্টারপ্রাইজের বাসটি ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলিচালক ফারুক মারা যান। সংবাদ পেয়ে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com