1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সিলেটে অগ্নিদগ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

সিলেট: সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত ছাত্রলীগ নেতা টিটন পাল টিটু (২৪) মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

মারা যাওয়া টিটন পাল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর গ্রামের লাবণী পালের ছেলে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। খাজাঞ্চি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

মারা যাওয়া টিটন পালের আত্মীয় রণি দাস জানান, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে টিটনসহ তিনজন শাহী ঈদগাহ থেকে হেঁটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের পাশে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন টিটন। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মীরবক্সটুলাস্থ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা গেছেন টিটন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির বলেন, একটি ছেলে অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়েছিলাম। শুনেছি তিনি মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com