
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজারস্থ দলীয় কার্যালয়ে একশ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলা শাখার সম্পাদক ছফুরা খাতুন, যুব মৈত্রী শেরপুর জেলা শাখার সভাপতি রাজু আহাম্মেদ, খেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলা শাখার সম্পাদক লিলি বেগম, জাতীয় কৃষক সমিতি নালিতাবাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।