1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ার সমালোচিত এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী প্রত্যাহার

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অনিয়ম ও দুর্নীতিতে সমালোচিত সহকারি কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকীকে অবশেষে প্রত্যাহার করে বরিশাল বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে রবিবার গনমাধ্যমকে অবহিত করা হয়।

তথ্য সূত্রে জানা যায়, কলাপাড়া উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকেই সরকারি খাস জমিতে বহুতল ভবন স্থাপনা, ই-নাম জারিসহ বিভিন্ন সরকারি কর্মকান্ড পরিচালনায় অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন এসিল্যান্ড আবু বক্কর সিদ্দিকী (পরিচিতি নম্বর ১৮২০২)। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে।

রবিবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে ৫ জানুয়ারি ২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারি সচিব মর্তুজা আল মুঈদ তার প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেন। যা সদয় অবগতির জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব বরাবর আদেশের অনুলিপি প্রেরণ করা হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্যর কাছে জানতে তার মুঠো ফোনে বারবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com