1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পঞ্চগড়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বোদা সদর ইউনিয়নের সান্তুরা পুকুরী এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম (৫০) এবং তার ছেলে মশিউর রহমান (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের পেছনে মা মাহফুজা বেগমকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন মশিউর রহমান। হলদিয়াপুকুরী নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com