1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ডাক্তার-নার্সের অবহেলায় রোগীর মৃত্যু : শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ডাক্তার-নার্সের দায়িত্বে অবহেলায় রোগী মৃত্যুর ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিন ও সিনিয়র নার্স আসমা বেগমের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রোগীর স্বজন, এলাকাবাসী, আইনজীবী ও আইনজীবী সহকারীরা।

সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে আইনজীবী কল্যান সমিতির আয়োজনে মানববন্ধন ও সমাবেশে আইনজীবী সহকারী স্বপন সিকদারের মৃত্যুর সাথে জড়িতদের শাস্তি দাবি করা হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, গত ২১ ডিসেম্বর শ্বাস কস্টজনিত রোগে আক্রান্ত স্বপন সিকদারকে চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক জেএইচ খান লেলিন রোগীকে দেখে তার মালিকানাধীন ডায়াগণষ্টিক সেন্টারে কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়। সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে এসে চিকিৎসককে দেখালেও ডা. লেলিন উপযুক্ত ও সময়োপোযোগী সঠিক চিকিৎসা শুরু না করায় এক পর্যায়ে রোগী স্বপন বিনা চিকিৎসায় মারা যায়।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, সঠিক সময়ে চিকিৎসক চিকিৎসা শুরু করলে স্বপনের মৃত্যু হতো না। তারা এ জন্য চিকিৎসক লেলিন ও নার্স আসমাকে দায়ী করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও কলাপাড়া থেকে বদলীর দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, সাইদুর রহমান সাইদ, জেড এম কাওসার, নুরুজ্জামান সিকদার, আইনজীবী সহকারী মো. এনামুল হক, আব্দুল হাই হাওলাদার, আবুল কালাম গাজী, হাফিজুর রহমান পনু প্রমুখ।

মানববন্ধন শেষে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মৃত স্বপনের চাচা আইনজীবী নুরুজ্জামান সিকদার। এসময় স্বপনের স্ত্রী মোসা. শিলা বেগম বলেন, তার শিশু সন্তান কোনদিনই বাবার আদর পাবে না। তার স্বামীকে যারা বিনা চিকিৎসায় মেরে ফেলেছে তাদের শাস্তির দাবি জানান। এসময় কলাপাড়ায় কর্মরত সিনিয়র আইনজীবি, আইনজীবী সহকারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com