1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ট্রাকের ধাক্কায় উত্তরার কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

ফারুক হোসেন, গাজীপুর : রাজধানী ঢাকার গাজীপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  নগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ আল জাবের ওরফে হিমেল (২০) স্থানীয় আবদুল জব্বারের ছেলে। তিনি উত্তরার মাইলস্টোন কলেজের ছাত্র ছিলেন।

জানা যায়, গাজীপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক এক কলেজ ছাত্রের প্রাণ গেছে। আহত হয়েছে এক আরোহেী। নগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান। নিহত ২০ বছর বয়সী আব্দুল্লাহ আল জাবের হিমেল পূবাইল মাজুখান এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং উত্তরার মাইস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মো. সাব্বির (২০) একই এলাকার আরমান হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি একটি ট্রাককে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে হিমেল মারা যান। আর আহত সাব্বিরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com