1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় গুঁড়া মশলায় ভেজাল : ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় চাউলের খুঁদ মিশিয়ে ভেজাল গুঁড়া মশলা তৈরির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের উত্তর বাজার জোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, দীর্ঘদিন ধরে চাউলের খুঁদ মিশিয়ে ভেজাল হলুদ, মরিচ, মশলা তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল এক অসাধু ব্যবসায়ী। এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোজাম্মেল হক (৫০) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com