
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় বেল্লাল গাজী (৪৫) নামের এক মোটরসাইকেল চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে টিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম রজপাড়া রাস্তা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত বেল্লাল গাজী (৪৫) এর পিতার নাম মো. সফেজ গাজী। তার বাড়ি পাশ্ববর্তী আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের ছুরিকাটা এলাকায়। অজ্ঞাতনামা আসামীরা এ হত্যা করে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বেল্লাল গাজী (৪৫) পেশায় একজন মোটরসাইকেল ড্রাইভার ছিলো। সে কলাপাড়া-কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রতিদিন ন্যায় সঙ্গলবার সন্ধ্যায় মোটসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে বুধবার বেলা ১১টার দিকে কলাপাড়া থানা পুলিশের মাধ্যমে আত্মীয়-স্বজনরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্বজনরা লাশ সনাক্ত করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, নিহতের গলায় রশি পেচানো অবস্থায় পাওয়া গেছে। তার দুই চোখের উপর থেতলানো রক্তাক্ত জখম ছিল। মোটরসাইকেলটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেছে।