1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুমিল্লার গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন পালাসুতা গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন প্রাণ হারিয়েছেন।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. নুরু মিয়া ও একই উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে ইসমাইল হোসেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ গণপিটুনির ঘটনা ঘটে।

পরে পুলিশ আহত অবস্থায় ৩ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, পালাসুতা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেওয়া বহিরাগত তিনজনকে ডাকাত সন্দেহে সংঘবদ্ধ হয়ে পিটুনি দেয় গ্রামের লোকজন। তাদের দাবি, কেওট গ্রামে ডাকাতি করতে গিয়ে ধাওয়া খেয়ে তারা ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরে পরিবারের লোকজন তাদের দেখতে পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত ঢুকে পড়েছে বলে ঘোষণা করেন।

দারো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, রাতে তিন ‘ডাকাতকে’ গণপিটুনি দেওয়া হয়েছে। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মুরাদনগর  থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত তিন ডাকাতকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়। পরে ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত একজন চিকিৎসাধীন, যার অবস্থা আশঙ্কাজনক। নিহত দুইজন আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com