1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ কেটে অসহায় পরিবারের জমি দখল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় এক অসহায় পরিবারের নামে বরাদ্ধকৃত জমি দখল করে নিয়েছে। সেখানে বেকু দিয়ে মাটি কাটার পূর্বে উপকূলীয় ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে জমির মালিকরা বাঁধা দিতে গেলে তাদেরকে হত্যা ও গুমের হুমকি দেয়া হয়েছে বলে কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, সার্পিয়া খাতুনের নামে কলাপাড়ার চাকামইয়া নিশানবাড়িয়া মৌজার জেএল নং ০৩। খাস খতিয়ান নং ৬৯৪। ২২১১৭ নং দাগের এক একর জমি বন্ধোবস্ত দেয় সরকার। যার বন্ধোবস্ত কেস নং ২২৮-কে/৯৯-২০০০। ৮১২-এস এ/২০০০-০১। রেজিষ্ট্রিকৃত দলিল নম্বর ২৮৭৯/০১। এ জমি দীর্ঘদিন এরা ভোগ দখল করে আসছে। হঠাৎ গত ৭ জানুয়ারি ওই এলাকার মো. নাজেম মীর তার লোকজন নিয়ে সার্পিয়া খাতুনের জমিতে বেকু দিয়ে মাটি কাটা শুরু করে।

এর আগে বন বিভাগের অনুমতি না নিয়েই সেখানের প্রাকৃতিকভাবে জন্মানো ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ কেটে নিয়ে ফেলেছে। সার্পিয়া খাতুনের অবর্তমানে ওই জমির মালিক তার ছেলের ঘরের নাতি মো. আলানুর গাজী তার লোকজন নিয়ে বাধাঁ দেয়। মো. নাজেম মীর জাল-জালিয়াতি করে কাগজ তৈরি করে জমির মালিকানা দাবি করে। তাছাড়া ওই জমির ধারে-কাছে গেলে জানে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে মো. আলানুর গাজী বাদি হয়ে মো. নাজেম মীর, মো. হারুন মীর ও মো. ফোরকানকে আসামী করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

এ ব্যাপারে মো. নাজেম মীর বলেন, ওই জমি মালিক সার্পিয়া খাতুন আমার কাছে জমি বিক্রি করেছেন। আমি ক্রয় সূত্রে জমির মালিক। সরকারি ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ সে কাটেনি বলে দাবি করে।

এ ব্যাপারে বন বিভাগের কলাপাড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো.মঞ্জুর কাদেও বলেন, আমরা সরেজমিনে গিয়ে ঘটনাটি দেখেছি। গাছ কাটার আলামত সেখানে রয়েছে। এ ব্যাপারে আমরা বিনা অনুমতিতে ম্যানগ্রোভ প্রজাতির ছইলা, কেওড়া ও বাইন গাছ কাটার কারনে বিভাগীয় মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com