1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ): ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষ এনডিসি সদস্য যুগ্ম-সচিব মো. রেজাউল করিম।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন, পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরসহ জনপ্রতিনিধিবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্তৃপক্ষ এনডিসি সদস্য যুগ্ম-সচিব মো. রেজাউল করিম বলেন, নিরাপদ খাদ্য আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে গিয়ে দেখা যায় ভেজাল খাদ্যের কারণে অনেকে নানা রোগে আক্রান্ত। নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতনতাবৃদ্ধিতে সর্বপ্রথম জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। নিরাপদ খাদ্য গুরুত্ব ও ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপনারা নিজ নিজ জায়গায় থেকে জনগনের মাঝে তুলে ধরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com