1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের জয়িতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম সেবা)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ফুলপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আবদুর রশিদ, ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়ারিছ উদ্দিন সুমন, জুগলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছামাদুল ইসলাম, ব্যবসায়ী সুজন আহম্মেদ সহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে শতাধিক গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com