1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে ঝিরি থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি এলাকা থেকে মংলুমাং (৫০) নামে পাহড়ী ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বান্দরবান পৌরভার ৪ নম্বর ওয়ার্ড উজানিপাড়া এলাকার সাবেক মেম্বার উসাচিং মারমার বড় ছেলে।

শনিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ২নং তারাছা ইউপির সামাতং (ভাইঝিরি) ঝিড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, মংলুমাং বান্দরবান সদর এলাকার উজানী পাড়ার বাসীন্দা হলেও স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে লামায় উপজেলায় বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে বাড়ি আসলে গত ১১ জানুয়ারী বুধবার জায়গা বিক্রির জন্য কয়েকজন ত্রিপুরা জনগোষ্ঠীর লোকের সাথে জায়গা দেখাতে যান পাহাড়ে। এরপর হতে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রতিদিনের ন্যায় আজ (১৪ জানুয়ারী) কালাঘাটা গোধার পাড় এলাকার কয়েকজন পাহাড়ে লাকড়ি আনতে গেলে মাথায় দা দিয়ে কুপিয়ে আঘাত প্রাপ্ত একটি মরদেহ দেখতে পায়। ফিরে এসে স্থানীয় জনপ্রতিনিধি অজিত কুমার দাশকে জানালে স্থানীয় ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ জানান, নিহতের স্বজনরা পরিহিত শাট দেখে মংলুমাং এর মরদেহ বলে নিশ্চিত করেছেন। কে বা কারা হত্যা করেছে তা জানতে পারেনি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com