1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রঞ্জনা ঝরণার পানি ব্যবস্থাপনা সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : কৃষকদের সেচকাজের জন্য গড়ে তোলা ‘সমশ্চুড়া রঞ্জনা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন সমিতির সদস্যরা।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতঘেঁষা পাহাড়ি গ্রাম সমশ্চুড়ায় আয়োজিত এক সাধারণ সভায় হিসাব বিবরণীতে এমন অভিযোগ আনা হয়। অবশ্য রেজাউল করিম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন।

সমিতি সূত্রে ও সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, পাহাড়ি এলাকার ফসলি জমিতে বোরো মৌসুমে সেচকাজে পাহাড়ি ঝিড়ির পানি ব্যবহারের লক্ষ্যে রঞ্জনা ঝরণায় একাধিক স্লুইচ গেইট (জলকপাট) নির্মাণ করে সরকার। পরবর্তীতে সমবায় অধিদপ্তরের নিবন্ধন করে ঝরণা সংশ্লিষ্ট কৃষকদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় ‘সমশ্চুড়া রঞ্জনা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ।’ নিয়মানুযায়ী সবশেষ গত ২০২০ সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে তিন বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। নির্বাচিত ওই কমিটির সভাপতি নির্বাচিত হন ওমর ফারুক সাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন রেজাউল করিম। ওই সময় বিগত কমিটি সদস্যদের আয় ও সঞ্চয় বাবদ নগদ ২ লাখ ৩১ হাজার ৯০১ টাকা বর্তমান সাধারণ সম্পাদকের হাতে বুঝিয়ে দেন। পরবর্তী এক বছরে (২০২১ সালে) সেচকাজে লাভের পরিবর্তে ২ হাজার ৫শ টাকা লোকসান দেখান সাধারণ সম্পাদক রেজাউল করিম। ফলে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সদস্যদের কাছে বিষয়টি প্রশ্নবিদ্ধ হলে গন্ডগোল বাঁধে। একপর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিনের সহযোগিতায় ৬ সদস্য বিশিষ্ট ‘সেচ কমিটি’ গঠন করে ২০২২ সালে বোরো মৌসুমে সেচকাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ওই সেচ কমিটি মৌসুম শেষে সকল ব্যয় বাদে ৫৩ হাজার টাকা নগদ মুনাফা করেন এবং কৃষকদের কাছে বকেয়া বাবদ মুনাফার আরও ৯৫ হাজার টাকা রয়ে যায়।

এদিকে গেল বছরের ২৯ সেপ্টেম্বর জেলা সমবায় কর্মকর্তা সারোয়ার জাহান সমিতির অডিটকালে হস্তগত নগদ ২ লাখ ৩১ হাজার ৯০১ টাকা সাধারণ সম্পাদক রেজাউল করিমের হাতে রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

এমতাবস্থায় ২০২২ সাল অতিক্রম করার পর ২০২৩ সালের ১৪ জানুয়ারি বর্তমান কমিটির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতি ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত হলেও অনুপস্থিত থাকেন সাধারণ সম্পাদক রেজাউল করিম।

সমিতি ও সেচ কমিটির সদস্য মোস্তফা কামাল জানান, আমরা যেখানে এক মৌসুম দায়িত্ব পালন করে সব খরচ বাদে প্রায় লাখ টাকা মুনাফা করলাম, সেখানে সাধারণ সম্পাদক রেজাউল আগের মৌসুমে দায়িত্ব পালন করে মুনাফার পরিবর্তে লোকসান দেখিয়েছেন। মূলত তিনি সমিতির সদস্যদের টাকা আত্মসাত করেছেন।

সমিতির সভাপতি ওমর ফারুক সাগর জানান, আগের কমিটি নগদ ২ লাখ ৩১ হাজার ৯০১ টাকা সাধারণ সম্পাদক রেজাউলের হাতে হস্তান্তর করে গেছেন। এখনও পর্যন্ত ওই টাকা সমিতিকে বুঝিয়ে দেননি তিনি। বরং এক বছর সেচের দায়িত্ব পালন করে লোকসান দিয়ে ওই টাকাও আত্মসাত করেছেন।

এ বিষয়ে সাধারণ সম্পাদক রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার দায়িত্বে যখন সেচকাজ চালিয়েছিলাম তখন কাজ করতে হয়েছে বেশি। এছাড়াও কমিটির কতিপয় সদস্য ১৫ একর জমি বিনামূল্যে সেচ দিয়েছেন। মাঠে বকেয়া রয়েছিল প্রায় এক লাখ টাকা। ফলে সে সময় লোকসান হয়েছে।

নগদ অর্থ সম্পর্কে তিনি বলেন, বিগত কমিটি ব্যাংকের হিসাব জমা-খরচের খাতায় না উঠানোয় হিসেবে গড়মিল হয়েছে। পরবর্তীতে হিসেব করে আমার কাছে ৩০-৩৫ হাজার টাকা পাওনা রয়েছিল। যা ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে মিমাংসা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com