1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ধোবাউড়ায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
ধোবাউড়া (ময়মনসিংহ) :  ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ও ধোবাউড়া উপজেলা আওয়ামি লীগ নেতা মিষ্টার নিঃশেষ দ্রং।
শনিবার বিকেলে উপজেলার গোবরছানা সীমান্তে ক্ষতিগ্রস্থ শতাধিক নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে তা বিতরণ করেন তিনি।
স্থানীয়রা জানান, গেল মাসে ভারতের কাটাতারের বেড়া অতিক্রম করে শতাধিক বন্যহাতির পাল ধোবাউড়া সীমান্তে বেশ কয়েকটি গ্রামে তান্ডব চালিয়ে ঘরবাড়ি ভাংচুরসহ ফসলি জমির ব্যপক ক্ষতিসাধন করে।
শীতবস্ত্র বিতরণকালে আওয়ামিলীগ নেতা নিঃশেষ দ্রং বলেন, আমি হালুয়াঘাট-ধবাউড়ার মানুষ। এ এলাকার সাথে আমার জীবন মরণ জড়িত। তাই এ এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। এ এলাকার অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের জন্যে অনেক কিছুই করার স্বপ্ন রয়েছে। কিন্তু সাধ্য নেই। কখনো যদি সুযোগ আসে এ এলাকার উন্নয়নে, গণমানুষের ভাগ্য বদলে কাজ করে যাবেন তিনি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি মাঠে এসেছেন। প্রচারণায় নেমেছেন, রাজনীতিতে অংশ নিয়েছেন। তাই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যে সাধ্য অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নে যতটুকু সম্ভব খোঁজ খবর নেয়ার চেষ্টা করে যাচ্ছেন। ভবিষ্যতে বৃহৎ উন্নয়নের পরিকল্পনা নিয়ে এলাকার জন্যে কাজ করার ইচ্ছে রয়েছে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বক্তব্যকালে আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ সময় হালুয়াঘাট উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com