1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের পৌরসভাস্থ সংগঠনটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পৌরসভা চত্বরে ‘মানবতার সিঁড়ি’ উদ্বোধন করা হয়।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, সংগঠনটির অন্যতম উপদেষ্টা একেএম শামসুদ্দিন চঞ্চল, শাহীন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শরিফুল ইসলাম সোহাগ, সংগঠনের সভাপতি বিধান কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন চন্দ্র শীল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাজবীর হাসান সিফাতসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। এরপর সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের পৃষ্ঠপোষকতায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে তৈরি ‘মানবতার সিঁড়ি’ উদ্বোধন করা হয়। ‘মানবতার সিঁড়ি’তে সামর্থবানরা তাদের অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন এবং সেখান থেকে অসহায় শীতার্তরা তাদের প্রয়োজনীয় বস্ত্র সংগ্রহ করবেন।

উল্লেখ্য, জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নালিতাবাড়ী উপজেলায় একটি সক্রিয় স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক, সামাজিক সংগঠন। “তারুণ্য আমাদের শক্তি, সেবা আমাদের ধর্ম” এই শ্লোগানকে বুকে ধারণ করে সামাজিক উন্নয়নমূলক কর্মকা-, স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে উৎসাহিত করণ এবং মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৮ সালের ১৪ জানুয়ারি সংগঠনটির যাত্রা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com