1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে ৫ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী) : স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে পাঁচ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি নীলফামারীর ডোমারের চিকনমাটি সাহাপাড়া এলাকায় ঘটে।
জানা যায়, চিকনমাটি এলাকার মরহুম মজির উদ্দিনের প্রথম পুত্র তামাক ব্যবসায়ী শাহিদ আলী প্রামানিক (৬০) রোববার (১৫ জানুয়ারী) সকাল সাতটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মারা যান। স্বজন ও প্রতিবেশীরা মরহুমের জানাজার জন্যে মরদেহ গোসল করাচ্ছেন। এমন সময় মৃত শাহিদ আলী প্রামানিকের শোকাহত স্ত্রী হাওয়া বেগম (৫৫) কান্নাকাটি অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় মানুষের মধ্যে শোকের ছায়া পড়েছে।
মৃত শাহিদ আলী প্রামানিকের মেয়ের জামাই দুলাল হোসেন জানান, আমার শ্বশুর শ্বাশুড়ির ছয় কন্যা সন্তান রয়েছে। তাদের সবাইরে বিয়ে হয়েছে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকায় তারা দুজনেই নিজ বাড়িতে থাকেন।
শনিবার সকাল ৭টায় শাহিদ আলী ও দুপুর ১২টায় হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বাদ আছর উভয়ের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে জানাযা ও পরে দাফন কার্য সম্পাদন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com