1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ধর্ষণের পর হত্যা, খাল থেকে শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় স্বপ্না (১২) নামের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে রেজাউল (৪০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরগোস্তী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাত ১১ টায় চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের একটি খাল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

শিশু স্বপ্না ছোট শিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে। অভিযুক্ত রেজাউল একই এলাকার সোবাহান সর্দারের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবারের অভিযোগ, গত শনিবার সকালে শিশু স্বপ্না বাড়ির পাশের বিলে কলাই শাক তুলতে যায়। পরে রেজাউল স্বপ্নাকে জোরপূর্বক ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করে। এসময় লাশ গুম করতে ফেলে দেয় পার্শ্ববর্তী খালে।

স্বপ্নার পিতা বাবুল ফকির কান্না জড়িত কন্ঠে জানান, আমার মেয়েকে এভাবে হত্যা করা হয়েছে, আমি আর মেনে নিতে পারছি না। আমি হত্যাকারীর বিচার চাই।

গলাচিপা থানার ওসি শোনিক কুমার গায়েন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com