1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণচেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে আবুল হাশেম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে রাতের আঁধারে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি রোববার দিবাগত রাতে উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযোগ বিষয়টি অস্বীকার করে সাজানো নাটক বলে দাবী করেছেন ওই ইউপি সদস্য।

ভুক্তভোগী গৃহবধূ, তার পরিবারের সদস্য ও প্রতিবেশিরা জানান, বাঘবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেম বাড়ির অদূরে থাকা রিকশাচালক চাঁন মিয়ার স্ত্রী ৩ সন্তানের জননীকে (৩০) বেশ কিছুদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিল। সম্মানের কথা ভেবে পারিবারিকভাবে বেশ কয়েকবার আবুল হাশেমকে সতর্ক করা হলেও সে ওই গৃহবধূকে পেতে মাদক দিয়ে ফাঁসিয়ে পুলিশ দিয়ে হয়রাণীর ভয়সহ নানা কৌশল করেও ব্যর্থ হয়। একপর্যায়ে রোববার রাত আটটার দিকে গৃহবধূর স্বামী অটোরিকশা চালক চাঁন মিয়া বাইরে থাকায় সুযোগ নেওয়ার চেষ্টা করে আবুল হাশেম। দরজায় গিয়ে বারবার কড়া নাড়লেও ওই গৃহবধূ দরজা না খোলায় লাথি দিয়ে দরজার খিল ভেঙে ঘরে প্রবেশ করে। পরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে টানা-হেচড়া করে শ্লীলতাহানী করে। এসময় ধস্তাধস্তির শব্দে গৃহধূর ছেলে ইমন (১৪) এর ঘুম ভেঙে গেলে সে শাবল নিয়ে মায়ের সম্ভ্রম রক্ষায় রুখে দাড়ায়। এসময় ইউপি সদস্য আবুল হাশেম দৌড়ে পালিয়ে যায়।

এদিকে দরজা ভাঙার শব্দে প্রতিবেশি গৃহবধূ আমেনা বেগম উঠে এলে বিষয়টি জানতে পারেন। পরে গৃহবধূ ফোন করে স্বামী চাঁন মিয়াকে বাড়িতে ডেকে এনে ঘটনা খোলে বলেন এবং রাতেই নালিতাবাড়ী থানায় মৌখিক অভিযোগ করেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রতিদিন বারবার আমার বাড়িতে হাশেম মেম্বার আসা-যাওয়া করে। বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। আমি বারণ করার পরও সে মানে না। আমি স্বামী-সন্তান নিয়ে নিরাপদে থাকতে চাই। সে বিভিন্ন সময় আমাকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকীও দেয়।
এলাকাবাসী জানান, ৫ মাদক মামলার আসামী হাশেম বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ড করে। এর আগে তার বিরুদ্ধে একাধিবার এলাকাবাসী মানব বন্ধনও করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবুল হাশেম জানান, ওই গৃহবধূ ও তার স্বামীর কাছে ৪৭ হাজার টাকা পাওনা ছিল। সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। রাতেও যাইনি বা ধর্ষণচেষ্টার কোন ঘটনাও ঘটেনি। টাকা যাতে না দেওয়া লাগে এ জন্য তারা আমার প্রতিপক্ষের ইন্ধনে নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ তুলছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার এসআই সাফায়েত জানান, বিষয়টির তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ওসি এমদাদুল হক জানান, ওই ইউপি সদস্য যখন গৃহবধূর দরজায় দাড়িয়ে ঢুকার চেষ্টা করছিল তখন ফোন দিয়ে আমাকে শোনিয়েছেন। আমি ওই শব্দ শোনেছি, তবে ঘরে ঢুকেনি। দরজা থেকে চলে গেছে। যেহেতু ঘরে ঢুকেনি তাই ধর্ষণের চেষ্টা হতে পারে না। এমতাবস্থায় আমরা জিডি নিয়ে আদালতে প্রসিকিউশনের ব্যবস্থা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com