1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যোগদানের চার মাসে তিনবার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে জেলা পুলিশ সুপারে যোগদানের চার মাসে পরপর তিনবার রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা
পুলিশ সুপার নির্বাচিত হলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ও শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হলেন নীলফামারী।
রবিবার (১৫ জানুয়ারি) রেঞ্জ ডিআইজির কার্যালয় সম্মেলন কক্ষে ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সভাপতিত্বে ডিসেম্বর/২০২২ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রংপুর রেঞ্জের ডিসেম্বর/২০২২ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা নীলফামারী ও শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম কে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম।
উল্লেখ্য, অক্টোবর ২০২২ এবং নভেম্বর ২০২২ মাসের কর্ম মূল্যায়নেও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা  হয়ে ছিল নীলফামারী  ও  শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়ে ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম ।  নীলফামারী জেলায় যোগদানের মাত্র ৪ মাসের মধ্যেই তিনি পরপর ৩ মাস  রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ার গৌরব অর্জন করেন।
এসময় এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) রংপুর; পিবিআই রংপুর এর অতিরিক্ত ডিআইজি মোঃ সুজায়েত ইসলাম, রংপুর রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার এবং ইন-সার্ভিসের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) বৃন্দসহ রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের  ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com